মাগুরায় ছাত্রলীগ কর্মীকে পুলিশের প্রহার, প্রতিবাদে সড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৬:৩৫
image

মাগুরায় ছাত্রলীগ কর্মীকে পুলিশের প্রহার, প্রতিবাদে সড়ক অবরোধ মোটরসাইকেলের কাগজপত্র দেখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাগুরায় ছাত্রলীগ কর্মী আবীর হোসেন ইভানকে লাঠিপেটা করেছে পুলিশ। এর প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মাগুরার চৌরঙ্গী মোড় অবরোধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিলে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ ও স্কাউট সদস্যদের সহযোগিতায় হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় আবীর হোসেন ইভানের সঙ্গে এক স্কাউট সদস্যের কথা কাটাকটি হয়। পরে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই ছাত্রলীগ কর্মী। এক পর্যায়ে পুলিশ ছাত্রলীগ কর্মী ইভানকে লাঠিপেটা করে।
এ ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। এক পর্যায়ে শহরের চৌরঙ্গী মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। পরে দোষী পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক অভিযোগ করেন, ‘সামান্য হেলমেট না থাকার কারণে পুলিশ ছাত্রলীগ কর্মীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তবে যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করেছি।’
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেছেন, ‘ট্রাফিক ও কমিউনিটি পুলিশ স্কাউট সদস্যদের সহায়তায় শহরের চৌরাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র চেকিংয়ের সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বসে সমাধান করেছেন। তদন্ত করে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএমএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের