বাম্পার ফলনের আশা লিচু চাষিদের

মাজহারুল হক লিপু, মাগুরা
২০ মার্চ ২০১৯, ১৯:০০ আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:১১

লিচু বাগান মুকুলে ভরে উঠেছে মাগুরার লিচু বাগানগুলো। বাম্পার ফলনের আশা লিচু চাষিদের।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের মন্তব্য, সাধারণত বসন্তের আগমনে লিচু গাছ পল্লবিত হয়। এবছর মাগুরায় ৭৫০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। ইছাখাদা, আলমখালি, রাঘবদাইড়, পাকা কাঞ্চনপুর, আলাইপুর, আবালপুর, কাশিনাথপুর ও বেরইল এলাকার প্রায় ২ হাজার লিচু বাগান এখন মুকুলে ভরে গেছে।

মুকুলের নয়নাভিরাম দৃশ্য দেখে ইতোমধ্যেই বেপারিরা ভিড় করছেন। তারা বাগানগুলো এ বছরের জন্য লিজ ভিত্তিতে কিনে নিতে লোভনীয় প্রস্তাবও রাখছেন। আবহাওয়া পক্ষে থাকলে এ বছর ২৫ কোটি টাকার লিচু বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।

মাগুরায় চায়না-৩, বোম্বে, মুজাফফরাবাদী, হাজরাপুরি, মাদ্রাজি লিচুর চাষ বেশি দেখা যায়।

হাজরাপুর এলাকার কৃষক দবির উদ্দিনের দুই বিঘা আয়তনের লিচু বাগানে এবার প্রচুর মুকুল এসেছে। কমপক্ষে ২ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন বলে তার আশা।

রাজবাড়ী থেকে আসা লিচুর বেপারি শহিদুর ইসলাম বলেন, ‘আমি মাগুরার বেরইল এলাকায় এ বছর দেড় লাখ টাকায় একটি বাগান লিজ নিয়েছি। আশা করছি, এ বাগান থেকে এক লাখ টাকা লাভ করতে পারবো।’

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা রুহুল আমিন দাবি করেছেন, ‘প্রথম থেকেই কৃষকদেরকে ভালো ফলনের জন্য পরামর্শ দিয়েছেন। কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পেতে কীভাবে ফেরেমন ট্র্যাপ ব্যবহার করতে হবে, তা হাতে-কলমে শিখিয়েছেন। এছাড়া সারের ব্যবহার এবং মুকুল সংরক্ষণের জন্য সব ধরনের পরামর্শও দিয়েছেন।’

কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আমরা সবসময় কৃষকের পাশে আছি। যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ না আসে, তবে লিচুর বাম্পার ফলন আশা করছি।’

/এনআই/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
সর্বশেষ খবর
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
চকবাজারে আগু‌নের ধোয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের
চকবাজারে আগু‌নের ধোয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
হুথি হামলা বাড়ায় ইরান-সৌদিকে ভিন্ন বার্তা পাকিস্তানের
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী