যশোর এম এম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত দুই

যশোর প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ২০:২৯আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৫৪

আহত এম এম কলেজের ছাত্র

যশোর সরকারি এম এম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী দুইজনকে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সভাপতির অনুসারীরা। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, এম এম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (সম্মান) শেষ বর্ষের ছাত্র ও বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার ওহাব বিশ্বাসের ছেলে সজীব আহমেদ প্রিন্স এবং যশোর সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ও মাগুরার শালিকার বাসিন্দা নুর ইসলামের ছেলে সীমান্ত ইসলাম।

আহত আরেক এক শিক্ষর্থী

আহত সজীব আহমেদ প্রিন্স জানান, বুধবার এম এম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযাগিতা ছিল। অনুষ্ঠান দেখার জন্য তিনি ও তার খালাতো ভাই সীমান্ত কলেজে যান। সেখান থেকে ফেরার পথে আসাদ হলের সামনে পৌছালে ছাত্রলীগের যশোর জেলা শাখার সভাপতি রওশন ইকবাল শাহীর অনুসারী নাহিদ, নুর ইসলাম, আক্তার, বনি, আশিকসহ ১০/১২জন হঠাৎ করে হামলা চালায়। তারা লোহার রড ও হকিস্টিক দিয়ে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় তাদের চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে অন্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ড জানান, দুইজন গুরুতর জখম হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা এখন শংকামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ছাত্রলীগের দলীয় কোন্দলের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম