প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

মাগুরা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ২১:০০আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২১:১৮

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই গাড়িটির মালিক ও চালক মহসিন সর্দার (৫০) ও তার স্ত্রী রীনা বেগম (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। শনিবার (১৩ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে যশোরের জনতা লাইব্রেরির মালিক মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন। কারটি মাগুরা শহরের কাছিকাছি সীতারামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে মহসিন সর্দার ও রীনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মাহিমা ও হাসান ইমাম।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। আহত দু’জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হতাহতদের বাড়ি যশোরের কাজিপাড়ায়।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক