কুষ্টিয়ায় যৌন নিপীড়নের মামলায় অধ্যক্ষের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৫:৪৮আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৩০

শ্লীলতাহানির অভিযোগে দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অধ্যক্ষ কুষ্টিয়ায় শিক্ষিকাকে যৌন নিপীড়নের মামলায় একই কলেজের অধ্যক্ষ সজল চৌধুরীকে (৫২) দশ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকরাম হোসেন এ কথা জানান।

রায় ঘোষণার সময় আসামি সজল চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তিনি শহরের সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ সৈয়দ মাছুদ রুমী কলেজের মহিলা কমনরুমের ওয়াস রুম থেকে বের হওয়ার সময় কলেজের অধ্যক্ষ সজল চৌধুরী ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন। পরে এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।

পিপি আকরাম হোসেন দুলাল জানান, অধ্যক্ষের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় শিক্ষিকার করা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ