ময়নাতদন্তের জন্য কলেজছাত্রের লাশ উত্তোলন

নড়াইল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০৩:১৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৩:১৫

নড়াইল নড়াইলের কালিয়ায় ময়নাতদন্তের জন্য এলাহি মোল্যা (১৬) নামের এক কলেজছাত্রের লাশ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর চার মাস পর সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে লাশটি উত্তোলন করা হয়।

নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির বলেন, ‘এলাহির বাবা কলাবাড়িয়া গ্রামের রব্বানী মোল্যা হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জন্য মর্গে পাঠানো হয়েছে। এসময় কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই খান মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।’

এলাহি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিল।

মামলার বিবরণে জানা গেছে, ২৩ মার্চ বিকাল ৩টার দিকে জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের ফরমান মোল্যার ছেলে জমির মোল্যাসহ দুর্বৃত্তরা এলাহি মোল্যাকে রাস্তা থেকে ডেকে নেয়। পরে একই গ্রামের ফিরোজা বেগমের বাড়িতে একটি ঘরে আটকে রেখে মারধর করে। বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। এসময় তার বাবা রব্বানী মোল্যা নড়াইল আদালতের জিআর ৩৬/১৯ নম্বর মামলায় জেলহাজতে ছিলেন। তিনি জামিনে মুক্ত হয়ে ১৩ মে নড়াইল আদালতে তার ছেলে এলাহিকে হত্যার অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে নড়াগাতি থানা পুলিশ অভিযোগটি একটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম