খুলনায় ডেঙ্গুতে রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১০:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২৩:১২

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তার নাম মো. রাসেল (৩২)। তিনি ঢাকা রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি ১১ আগস্ট খুমেক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ আগস্ট) বিকালে তিনি মারা যান।

খুমেক হাসপাতালের পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, তাদের হাসপাতালে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন রাসেল। সেখানে চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ার নারিকেলবাড়ি গ্রামে আসেন। বাড়িতে এসে জ্বর বেড়ে গেলে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে ও পরে খুমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট বিকালে তিনি মারা যান।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম