গোপালপুর উপজেলা পরিষদ

গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২০:৪৪ আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:৪৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা এবারও প্রার্থী হন। সম্প্রতি ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত শুক্রবার (২৬ এপ্রিল) গরমে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি হাতেম আলী তালুকদারের নাতনি ছিলেন।
 
নির্বাচন স্থগিতের চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী ৮ মে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদের নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ হবে। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতোপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগের মনোনয়ন বহাল থাকবে, ওই পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন হবে। শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী। উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৪ হাজার ৬৬ জন এবং নারী ভোটার এক লাখ ১৪ হাজার চার জন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আখতার মুক্তার স্বামী আরিফ হাসান বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হলে মরিয়মকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

/এএম/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি