জোড়াগেট পশুর হাট থেকে পাঁচ দিনে কেসিসির আয় ২ কোটি টাকা

খুলনা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ০৯:১৪আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৯:২৮

জোড়াগেট পশুর হাট খুলনার জোড়াগেট কোরবানির পশুর হাট থেকে এবার পাঁচ দিনে সাত হাজার ৮০৫টি পশু বিক্রি হয়েছে। এ থেকে হাসিল আদায়ের মাধ্যমে খুলনা সিটি করপোরশনের (কেসিসি) আয় হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা। কেসিসি পরিচালিত এ হাটে ক্রেতা-বিক্রেতাদের সব সুযোগ সুবিধা বিদ্যামান ছিল। গত বছর থেকে এবার ৭৭৩টি পশু বিক্রি বেড়েছে। আর হাসিল আদায় বেড়েছে ৪২ লাখ ৭৪ হাজার ৭৪ টাকা।

কেসিসির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন জানান, ৬  আগস্ট বিকাল ৫টা থেকে এ হাটে বেচা-কেনা শুরু হয়। ১২ আগস্ট ভোর রাত ৪টা ৫২ মিনিটে এ হাটে বেচা-কেনা শেষ করা হয়। এ সময়ের মধ্যে হাটে ৭৮০৫টি পশু বিক্রি হয়। এ থেকে কেসিসি হাসিল হিসেবে পেয়েছে ২ কোটি ৮ লাখ ৯৯৫৫ টাকা। ২০১৮ সালে হাসিল আদায় হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৮৮১ টাকা। ২০১৭ সালে হাসিল আদায় হয় ২ কোটি ১০ লাখ ৩০ হাজার ৩৪৩ টাকা।

জোড়াগেট পশুর হাট প্রসঙ্গত,  কোরবানির পশুর কেনাবেচার জন্য প্রতিবছর নগরীর জোড়াগেট পাইকারি কাঁচা বাজারে পশুর হাট বসায় কেসিসি। আগে ঠিকাদারি প্রতিষ্ঠান হাট পরিচালনা করতো। ২০০৯ সালে এ হাট থেকে কেসিসির আয় ছিল ৪৭ লাখ টাকা। ২০১১ সাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনার উদ্যোগ নেয় কেসিসি। সেই থেকে এ হাটের মাধ্যমে কোটি টাকার রাজস্ব আয় করছে কেসিসি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী