ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনারের ছেলে কারাগারে

খুলনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৮:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১২:০১

খুলনার কর কমিশনারের ছেলে শিঞ্জন রায় (ছবি– প্রতিনিধি) স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনারের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জন রায় (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার) বিকালে আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার শিকার স্কুলছাত্রীর অভিযোগ, ‘বিয়ের কথা বলে আমাকে ধর্ষণ করেছে শিঞ্জন রায়। বর্তমানে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (১৪ আগস্ট) অন্য একটি মেয়েকে বিয়ে করে শিঞ্জন। এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আমি শিঞ্জনের মুজগুন্নী আবাসিক এলাকার বাড়িতে যাই। সেখানে শিঞ্জনের সঙ্গে কথা বলতে চাইলে সে আমাকে গুরুত্ব দেয়নি। এ নিয়ে তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হলে স্থানীয়রা এগিয়ে এসে শিঞ্জনকে ধরেন। পরে খবর পেয়ে পুলিশ এসে শিঞ্জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে যায়।’

ওসি মো. মমতাজুল হক বলেন, মুজগুন্নী আবাসিক এলাকা থেকে শিঞ্জনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এরপর তাকে থানায় আনা হয়। রাতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়।’ তিনি আরও জানান, রাতেই ভিকটিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে। এর আগে ভিকটিম মামলা দায়ের করেন। আজ বিকালে শিঞ্জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কুমকুম নাজমুন নাহার জানান, শিঞ্জন রায়ের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান