ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ১০:৫৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১২:১২

গুলবিদ্ধ অবস্থায় গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

ঝিনাইদহে সপ্তম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার খাজুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন এ কথা জানান।

গ্রেফতার বাদশা পৌর এলাকার খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে ।

ওসি মিজানুর রহমান খাঁন জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এ সংবাদ পাই। এ খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বাদশা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বাদশায় পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য গত ১২ আগস্ট ঈদের দিন সন্ধ্যায় ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে নিয়ে ধর্ষণ করে পাশের আবাসন প্রকল্পে ফেলে রেখে যায়। সে ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ে পড়ে। এ ঘটনায় নির্যাততার বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম