৯৯৯ নম্বর থেকে কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলো পুলিশ

যশোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৯, ২৩:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২৩:২৪

যশোর যশোরে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। তার নাম লিজা খাতুন। সে শহরতলী শেখহাটি শফিয়ার রহমান মডেল অ্যাকাডেমির নবম শ্রেণিতে পড়ে। লিজা যশোর সদরের ঝুমঝুমপুর সেগুনবাগান এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বরযাত্রীরা আসার আগেই বিয়ে বাড়িতে গিয়ে পুলিশ বিয়ে বন্ধ করে দেয়।

যশোর কোতোয়ালি থানার এসআই  হায়াৎ মাহমুদ জানান, ৯৯৯ নম্বর থেকে বাল্যবিয়ে হচ্ছে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। মেয়ের অভিভাবকদের সরেঙ্গ কথা বলে ও খোঁজখবর নিয়ে তারা জানতে পেরেছেন, মেয়ে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে তারা বিয়ে বন্ধ করে দিয়েছেন। মেয়ের অভিভাবকরাও কুফল বুঝতে পেরে বিয়ে বন্ধ রাখতে রাজি হন।

লিজার বাবা জিয়ারুল ইসলাম জানান, যশোর সদরের ঘুরুলিয়া গ্রামের স্যানিটারি মিস্ত্রি আবিরের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। গরিব হওয়ায় সংসারের খরচ মেটানো তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। মেয়ে যেন ভালো থাকতে পারে, সেজন্য বিয়ে দিতে চেয়েছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী