বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০

আদালত

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী এবারত আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত এবারত আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৯ ডিসেম্বর রাতে স্ত্রী সেলিমা বেগমকে কয়েক দফা মারধর করেন এবারত আলী। ওই দিন ভোররাতে সেলিমা বেগম মারা যান। পরদিন বিকালে নিহত সেলিমা বেগমের বাবা রুস্তুম আলী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় এবারত আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল বাগেরহাট মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এবারত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। প্রায় ১৭ বছর ধরে সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালত ওই রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ