কালীগঞ্জ বাস টার্মিনালে আগুনে ১১টি কাউন্টার পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫

কালীগঞ্জ বাস টার্মিনালে আগুনে ১১টি কাউন্টার পুড়ে ছাই ঝিনাইদহের কালীগঞ্জ বাস টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১১টি কাউন্টার, একটি চায়ের দোকান, একটি সেলুনসহ মোট ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, কালীগঞ্জ বাস টার্মিনালে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১১টি পরিবহন কাউন্টার ও ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

কালীগঞ্জ সোনালী পরিবহন কাউন্টারের পরিচালক রাজু আহম্মেদ জানান, আগুনে পুড়ে ১৫টি প্রতিষ্ঠানের মালিক নিঃস্ব হয়ে গেছে। তাদের মধ্যে চায়ের দোকানদারের ফ্রিজসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কালীগঞ্জ বাস টার্মিনালে আগুনে ১১টি কাউন্টার পুড়ে ছাই

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ‘মঙ্গলবার রাতে বাস টার্মিনালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বেশ কয়েকটি পরিবহন কাউন্টার, চায়ের দোকান ও সেলুন পুড়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী