ডেঙ্গু প্রতিরোধে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৩

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনও অবহেলা নেই। ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে। তবে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সব প্রশাসন একসঙ্গে কাজ করছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষকে আরও সচেতন করতে হবে। সারাদেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার কাজ চলমান থাকায় এরইমধ্যে ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে। কিন্তু জেলা পর্যায়ে ডেঙ্গু উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।’

এসময় উপস্থিত ছিলেন— কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রশনারা বেগম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন নাহার বেগম, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ প্রমুখ।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের