সুন্দরবন থেকে তক্ষকসহ আটক দুই পাচারকারী কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮

আটক দুই তক্ষকপাচারকারী

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে একটি তক্ষকসহ আটক দুই পাচারকারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট বন আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাচারকারীরা হলেন, ‘বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদার (৩৫)।’

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সোমবার বিকেল থেকে সুন্দরবনের চরখালী এলাকায় তল্লাশি চালাতে থাকে। রাত ৯টার দিকে পাজড়াফুটা নামক খালে একটি ডিঙি নৌকায় তল্লাশী করে তক্ষকটি পাওয়া যায়। এসময়ে দুই পাচারকারিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদারকে (৩৫) আটক করা হয়।

ওই বন কর্মকর্তা জানান, পাচারকারীদের কাছে থেকে উদ্ধার করা তক্ষকটি লেজসহ ১৬ইঞ্চি লম্বা। এ ঘটনায় বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে দুই পাচারকারীকে মঙ্গলবার বাগেরহাট আদলতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক