সুন্দরবনে দুই বনদস্যু আটক, ৩ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

আটক দুই বনদস্যু সুন্দরবনের বনদস্যু রফিক বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন হারবারিয়ার একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, হোসেন শেখ (২৮) ও রুবেল শেখ (২১)।  

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান,সুন্দরবনের ডাকাতিয়া খাল সংলগ্ন এলাকায় বনদস্যু রফিক বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে  দুটি রামদাসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই জায়গা থেকে বনদস্যুদের হাতে  আটক তিন জেলেকে উদ্ধার করা হয়। আটক বনদস্যু ও উদ্ধার করা অস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল