নাটোরে এসআইয়ের হাতে কামড় দিয়ে মাদক বিক্রেতার পালানোর চেষ্টা

নাটোর প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯

নাটোর



নাটোরের লালপুর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে আটকের পর সে এসআইয়ের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে অন্য পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে আটক করা হয়। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক মাদক বিক্রেতার নাম মোজাম্মেল হোসেন ফিরোজ। সে লালপুর উপজেলার দক্ষিণ লালপুর কলোনির নাদের এর ছেলে।
এএসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে এসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল থানার সামনে ফিরোজকে চ্যালেঞ্জ করে। এসময় ফিরোজের দেহ তল্লাশি করে কোমর থেকে ৫০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সে এসআই সেলিমের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গী পুলিশ সদস্যরা দৌড়ে ফিরোজকে আটক করে। এই ঘটনায় এসআই সেলিম বাদী হয়ে ফিরোজের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
এসআই সেলিম জানান, কামড়ে তার হাতে কিছুটা জখম হয়েছে। প্রাথমিকভাবে তিনি চিকিৎসা নিয়েছেন।
ওসি সেলিম রেজা দাবি করেন, ফিরোজ দক্ষিণ লালপুর কলোনির একটি স্কুলে দফতরি হিসেবে কাজ করলেও সে দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সঙ্গে জড়িত। সে ইয়াবা ও হেরোইন বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিল।

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান