শার্শা সীমান্তে ৪০৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ০৮:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৯:৪৪

জব্দ করা ফেনসিডিল

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় তরিকুল ইসলাম লালু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। 

সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়। সে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সহযোগী ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ির মাঠে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল  উদ্ধার করে। অন্যদিকে শার্শার কাশিপুর থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ তরিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তিকে ফেনসিডিলসহ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি