গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১২:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১২:৫৪

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুরে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ দিয়ে মাদকের একটি চালান শহরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম পুলিশকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে পুলিশও আত্মরক্ষার্থে তার পায়ে গুলি করে। পরে তাকে গ্রেফতার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি ছোড়া উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের