নতুন জাতের ধান বিনা-২০ চাষে সাফল্য

মাগুরা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১০:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:০৬

বীনা-২ জাতের ধান কাটছেন মাগুড়ার কৃষকরা

জিংক এবং আয়রন সমৃদ্ধ বিনা-২০ জাতের ধান চাষে দারুন সাফল্য পেয়েছেন মাগুরার বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা উপকেন্দ্রের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা। মাগুরা উপকেন্দ্রে এই ধানের প্রথম পরীক্ষামূলক উৎপাদন সফল হয়েছে।

বিনা সূত্রে জানা যায়, বিনা-২০ জাতের ধান অত্যন্ত স্বাস্থ্য সম্মত। প্রচলিত আমনের সঙ্গে এর মূল পার্থক্য হলো, এর সঙ্গে যুক্ত হয়েছে জিংক এবং আয়রন। এছাড়া অন্য ধানের মত কার্ব-হাইড্রেড ও ফ্যাটও আছে। এ ধান উৎপাদনে সার এবং সেচের প্রয়োজন প্রচলিত আমনের তুলনায় খুবই কম। এ জাতের ধানে পোকা-মাকড়ের আক্রমণও কম হয়। তাই কীটনাশকের প্রয়োজন নেই বললেই চলে। বিনা-২০ জাতের ধান থেকে উৎপাদিত চাল শুধু ভাত নয়, চিড়া, মুড়ি, খই ও পিঠা তৈরিতেও সহায়ক। সবচেয়ে বড় কথা এ জাতের চাল খুবই সুস্বাদু।

বিনা মাগুরা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সুশান চৌহান জানান, মূলত ২০১৭ সালে বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ বিনা-২০ জাতের বীজটি উদ্ভাবন করেন। ভিয়েতনামের রেডরাইজ ধানের বীজের সঙ্গে বাংলাদেশের বীনাশাইল ধানের বীজের সংমিশ্রনে এ শংকর জাতের বীজ তৈরি করা হয়েছে। বাংলাদেশ বীজ বিভাগ ২০১৭ সালেই এ ধানের বাণিজ্যিক চাষের অনুমোদন দেয়।  বিনা মাগুরা উপকেন্দ্র এবছর প্রথমবারের মত পরীক্ষামূলক চাষ শুরু করে। পরীক্ষামূলকভাবে মাগুরায় ১০ বিঘা জমিতে এ ধানের চাষ করা হয়। এর ফলন বিঘা প্রতি গড়ে ২০ মন করে হয়েছে। সাধারণ জাতের আমনের জীবনকাল ১২০ দিন হলেও এটি ১১০ দিনেই ঘরে তোলা যায়।

সুশান চৌহান বলেন, ‘আমরা এবারই প্রথম পরীক্ষামূলকভাবে বিনা-২০ ধানের চাষ শুরু করছি এবং তা অত্যান্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি স্বল্প খরচে স্বল্প সময়ে উৎপাদন সম্ভব। আশা করছি মাগুরাসহ এ অঞ্চলের কৃষকদের কাছে এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।

মাগুরা মেডিক্যার কলেজের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহেল কাফি বলেন, ‘জিংক এবং আয়রন মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে এ উপাদান দুটির স্বল্পতা দেখা যায়। মূলত উপাদান দুটির অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যদি চালের মাধ্যমে এ উপাদানের অভাব দূর করা যায়। তা হলে অবশ্যই বিনা-২০ মা ও শিশু স্বাস্থ্যের জন্য কল্যাণ বয়ে আনবে।

/জেবি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের