মাগুরার সেরা করদাতা দুই ভাই পিকুল-মাকুল

মাগুরা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ১১:২১আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:৩৬

দুই ভাই, পিকুল ও মাকুল মাগুরায় এবার সেরা করদাতা হয়েছেন শাহিনুর রহমান পিকুল এবং মকবুল হাসান মাকুল নামে দুই ভাই।  শহরের মোল্লাপাড়ার বাসিন্দা পিকুলও মাকুল দু’জনেই ঠিকাদার। এ সম্মান প্রাপ্তিতে দুই ভাই দারুণ খুশি।

বড় ভাই পিকুল বলেন, শুধু এ বছর নয়, অনেক বছর যাবৎ তারা নিয়মিত আয়কর দিয়ে আসছেন। এ নিয়ে চারবার তিনি শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি পেলেন। এবার তিনি  ৫৪ লাখ ৪৮ হাজার ৯৪০ টাকার আয়কর পরিশোধ করেছেন।

পিকুল বলেন, ‘এতগুলো টাকা সরকারকে দিয়ে দিতে অনেকেরই হয়তো বিভিন্ন ভাবনা আসে। তবে আমার তা কখনও মনে হয়নি। বরং মনের আনন্দে তা পরিশোধ করি। আমি মনে করি, সৃষ্টিকর্তা আমাকে যা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আমি কেন তা দেবো না।’

দুই ভাই শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে তিনি বলেন, ‘ভালোই লাগছে। এটি আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তবে পুরস্কারের জন্য নয়, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। এটাই বড় পাওয়া। আর ভালো কাজের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। এছাড়া একসঙ্গে দুই ভাই শ্রেষ্ঠ করদাতা হয়েছি, এটি অবশ্যই আনন্দের।’

মাকুল ঠিকাদারের পাশাপাশি জনপ্রতিনিধিও। দীর্ঘদিন ধরে মাগুরা পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন তিনি। মাগুরা পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বে আছে মাকুল।

এবছর ৪৮ লাখ ৫৯ হাজার ৭১৩ টাকা কর দিয়েছেন মাকুল। গত বছরও তিনি শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি লাভ করেছিলেন। বড় ভাইয়ের সঙ্গে  যৌথভাবে শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি লাভ করে মাকুলও ভীষণ খুশি।

তিনি বলেন, ‘আসলে শ্রেষ্ঠ করদাতা হবো এরকম ইচ্ছায় আমি কর দেই না। এটি সরকারের প্রাপ্য তাই দেই। সবসময় আমি ভাবি  কর না দিলে দেশ পিছিয়ে যাবে। আর দেশ পিছিয়ে গেলে আমার ব্যবসাও থাকবে না। শ্রেষ্ঠত্বের জন্য নয়, প্রত্যেক নাগরিকেরই এই বোধ আসা উচিত যেআমাদের দেওয়া করেই দেশ চলে।’

ব্যবসার পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেকেই দেশ থেকে অনেক কিছূ পায়। তাই আমাদের শুধু কর পরিশোধ নয়, জনগণের সেবায় এগিয়ে আসা উচিত। আমি চেষ্টা করি জনগণের পাশে থাকার।’

/এসটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের