রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

খুলনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৫২

 রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকরা বুধবার সকাল ৮টা থেকে প্রতীকী অনশন শুরু করেছে। যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। শ্রমিকরা স্ব স্ব মিল গেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন। 

পাটকল শ্রমিক লীগের আঞ্চলিক আহ্বায়ক ও শ্রমিক নেতা মুরাদ হোসেন বলেন, ‘শ্রমিকরা মূলত মজুরি কমিশনের জন্য আন্দোলন করছে। সব সময় বকেয়া মজুরি দিয়ে শ্রমিকদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়। এবার বকেয়া মজুরি দিলেও শ্রমিকরা আন্দোলন থামাবে না। ৫ বছরেও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় সবাই এখন ক্ষুব্ধ। আন্দোলনের দ্বিতীয় দিন প্রতীকী অনশন চলছে। মজুরি কমিশন বাস্তবায়ম না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ১ম দিন শ্রমিকরা ভুখা মিছিল করেছে। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে। গত ২৩ নভেম্বর পাটকল শ্রমিকরা গেট সভা করে ধর্মঘট বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচি অনুযায়ী ২৭ নভেম্বর প্রতীকী অনশন (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) চলছে। এছাড়া আগামী ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর স্ব স্ব মিল গেটে আমরণ অনশন কর্মসূচি রয়েছে।   

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’