ট্রলার ও ১২ শ’ কেজি মাছসহ ১৪ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ১২:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:২৯

এর আগে আটক ভারতীয় মাছ ধরার ট্রলার

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেদের কাছ থেকে এফবি মা আম্বিয়া-০২ নামে একটি ট্রলার এবং ট্রলারে থাকা ১ হাজার ২২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ জাল ও দড়ি জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

কোস্ট গার্ডের গোয়েন্দা কর্মকর্তা (মোংলা সদর দপ্তর) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি মা আম্বিয়া-০২ নামে একটি ফিসিং ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ওই এলাকায় টহলরত কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩’র ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানোর হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে ওই এলাকা থেকে ৬৩ ভারতীয় জেলেকে আটক করে নৌ বাহিনী। নৌ বাহিনী গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোব ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন, ২২ অক্টোবর ১৪ জনকে এবং সর্বশেষ ১০ ডিসেম্বর কোস্ট গার্ড ১৪ জন ভারতীয় জেলেকে আটক করে। এ নিয়ে মোট ভারতীয় জেলে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের