প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:১৮

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১ সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লাল্টু গাজী (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লাল্টু কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এর আগে এ ঘটনায় শনিবার রাতে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই কিশোরীকে বাড়িতে রেখে তার পরিবারের সদস্যরা নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে কিশোরীর দাদি ও তার ছোট বোন বাড়ি এসে দেখতে পান ঘরের বারান্দায় তার মুখ চেপে লাল্টু ধস্তাধস্তি করছে। এ সময় তাদের চিৎকারে লাল্টু পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাল্টুকে আসামি করে ওই দিন রাতেই কলারোয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. ইলতুৎ মিশ জানান, এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত লাল্টুকে পুলিশ গ্রেফতার করে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম