প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৮:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:০৬

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কুষ্টিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আনসার আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলা বাড়ি গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান,আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে,২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি কুমারখালির ওই কিশোরীকে প্রতিবেশি আনসার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করে। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি