‘পুলিশের ধাওয়া খেয়ে’ মাহেন্দ্র উল্টে চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ১৩:০৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৩:০৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চালক মো. সামাদ নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের সামনে এ ঘটনা ঘটে। সামাদ পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের বাসিন্দা।
মাহেন্দ্র চালক সমিতির সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাসের অভিযোগ, দীর্ঘদিন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মাহমুদ অবৈধভাবে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ার আজ সকালে এএসআই মাহমুদ মাহেন্দ্র চালকদের ওপর চাঁদার দাবিতে তাড়া করে। এ সময় তিনি মোটরসাইকেলে করে ধাওয়া করে মাহেন্দ্র চালক সামাদকে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের সামনে নিয়ে গেলে মাহমুদ মোটরসাইকেল সামনে ঘুরিয়ে দাঁড়ায়। এতে চালক সামাদ নিয়ন্ত্রণ হারালে মাহেন্দ্রটি রাস্তার পাশে উল্টে গিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যান। বিষয়টি তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
তবে চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেটা সত্য নয়। মাহেন্দ্র চালককে ধাওয়া করা হয়নি। আমরা সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়িতে মাদক বহন করা হচ্ছে কিনা চেক করছিলাম। সে আমাদের দেখে ভয়ে গাড়ি ঘুরিয়ে যাওয়ার সময় উল্টে ঘটনাস্থলে মারা যান।’
এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনজার্জ (ওসি) ওয়াহিদ মুর্শেদ বলেন, মাহেন্দ্র চালকের লাশ এখন পাটকেলঘাটা থানায় আছে।

তবে ঘটনার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, আমিও লোকমুখে শুনেছেন পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র চালকের মৃত্যু হয়েছে। তবে ঘটনার সত্যতা জানতে গেলে তদন্ত না করে কিছু বলা সম্ভব হবে না।

/এআর /
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম