মাশরাফির নিজস্ব তহবিল থেকে ১২শ' পরিবারকে খাদ্য সহায়তা

নড়াইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৮:১২আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৮:১২

মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা তার নিজস্ব তহবিল থেকে কর্মহীন ১২শ' পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। করোনা ভাইরাসের প্রদুর্ভাবে সৃষ্ট সংকটের মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে এই সহায়তা দেওয়া শুরু হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌমেন বোস এসব তথ্য জানান।

সহায়তার মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য পাঁচ কেজি করে চাল এবং এক কেজি করে তেল, ডাল, আলু, লবন ও একটি করে লাইফবয় সাবান। 

সৌমেন বোস জানান, ‌‌নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ১২শ' পরিবারের মঝে এই সহায়তা দেওয়া হচ্ছে। তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে সহায়তার মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এমপি মাশরাফি নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য দুইশ' পিপিই-এর ব্যবস্থা করেছেন এবং পরে আরও তিনশ' পিপিই-এর ব্যবস্থা করবেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি