তিনদিন পর মোংলা বন্দরে পণ্য ওঠা-নামা শুরু

মোংলা প্রতিনিধি
২২ মে ২০২০, ১৪:৪২আপডেট : ২২ মে ২০২০, ১৪:৪৭

মোংলা বন্দরে পণ্য ওঠা-নামা চলছে দুর্যোগ কেটে যাওয়ার তিনদিন পর আজ শুক্রবার (২২ মে) থেকে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠা-নামার ফের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বন্দর চ্যানেলে অবস্থানরত ১১টি বিদেশি পণ্যবাহী জাহাজে এ কাজ শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ঘূর্ণিঝড় আম্পানের কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর বন্দরে অবস্থানরত কয়লা, ক্লিংকার, গ্যাসসহ পণ্যবাহী জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই সময় এসব জাহাজে কাজ বন্ধ রেখে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘূর্ণিঝড় আম্পান অতিক্রম করার পর বৃহস্পতিবার (২১ মে) মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এরপরই মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে বন্ধ রাখা হয় পণ্য ওঠা-নামার কাজ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন