জেলে মিন্টুর উপার্জনের একমাত্র অবলম্বন নৌকা-জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৭:২৬আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:২৬

রাতের আঁধারে যশোরের ঝিকরগাছায় মিন্টু কুমার বিশ্বাস (৪০) নামে এক জেলের দুটি নৌকা ও জালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে ঘটনাটি ঘটে।

জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত মিন্টু ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামের আদিত্য কুমার বিশ্বাসের ছেলে। এই ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে কাসেম আলী (৫০) ও মিজানুর (৩০), লুতুর ছেলে সাইফুল (৩০), নিজামের ছেলে আব্দুস সামাদ (৪০), আব্দুল মুজিদের ছেলে সুমেল (৩০) ও আবুলের ছেলে সাহেব আলি (৪০)।

লিখিত অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১২ মে তারা সাত জন জেলে দুটি নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। এ সময় মাছ ধরা নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে হুমকি দেন। এরপর প্রতিদিনের ন্যায় তিনি নৌকা ও জাল নদের নোয়ালী ঘাটে রেখে বাড়ি যান। পরদিন সকালে গিয়ে দেখতে পান তার দুটি নৌকা এবং জাল আগুনে পোড়া।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত মিন্টু বিশ্বাস ভাঙাচোরা মাটির ঘরে প্রতিবন্ধী এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কোনোরকম বসবাস করেন। আয়ের একমাত্র অবলম্বন ছিল মাছ ধরার নৌকা ও জাল।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। দ্রুত এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি