ঈদের দিনে বাঁধ নির্মাণে ব্যস্ত সাতক্ষীরার উপকূলের মানুষেরা

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ মে ২০২০, ১৭:৩০আপডেট : ২৫ মে ২০২০, ১৭:৩২

ঈদের দিনে বাঁধ নির্মাণে ব্যস্ত সাতক্ষীরার উপকূলের মানুষেরা ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষত-বিক্ষত সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধগুলো। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এ কারণে ঈদ উপেক্ষা করে শ্যামনগ‌রের দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষ স্বেচ্ছা শ্রমে সোমবার (২৫ মে) সকাল থেকে বাঁধ নির্মাণে অংশ নেন।

গাবুরার বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ বলেন,   ‘দেশজুড়ে সবাই যখন ঈদের আনন্দে মত্ত, উপকূলের মানুষ তখন নিজের বাস্তুভিটা রক্ষায় ব্যস্ত। তাদের কারও ঈদের আনন্দ নেই, মুখে হাসি নেই। কারণ, দুই ঘণ্টা পর আবারও জোয়ারের পানিতে পূর্ণ হবে লোকালয়। তার আগেই যদি বাঁধে কিছুক্ষণ কাজ করা যায়, তাহলে হয়তো বিপদ থেকে মুক্ত হওয়া যাবে। জোয়ার আসার আগে যদি বাঁধটা একটু উঁচু করা যায়, সেজন্য সবাই হাত লাগিয়েছেন।’

ঈদের দিনে বাঁধ নির্মাণে ব্যস্ত সাতক্ষীরার উপকূলের মানুষেরা গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আগে তো বাঁচতে হবে। ইউনিয়নের অনেক এলাকায় পানি থই থই করছে। জোয়ার হলে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। সেটা ঠেকাতে বাঁধ দেওয়া জরুরি। জোয়ার আসলে কাজ করা কঠিন হয়ে যায়। সেজন্য এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছা শ্রমে কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ মে সর্বনাশী আইলায় লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণের উপকূলীয় জনপদ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকা গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগর ও শ্রীউলাসহ বেশ কয়েকটি ইউনিয়ন।  গত এক দশক ধরে সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ফের বাঁধ ভেঙে নোনা জলে তলিয়ে যায় সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা। রমজান শেষে ঈদ এলেও  মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের অসহায়, দুস্থ ও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা।

/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের