'মামাতো ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত'

যশোর প্রতিনিধি
২৬ মে ২০২০, ০৫:৪০ আপডেট : ২৬ মে ২০২০, ০৫:৪০

যশোর যশোরের অভয়নগর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদ বিশ্বাস (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার মামাতো ভাই জাকির হোসেন মোল্যা (৩০) তাকে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এসব তথ্য জানান।

নিহত এরশাদ উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পুড়াখালী গ্রামের জিন্নাহ মোল্যার ছেলে জাকির হোসেন মোল্যা কয়েক মাস আগে বিয়ে করেন। কয়েকদিন আগে জাকিরের ফুফাতো ভাই একই গ্রামের এরশাদ তার স্ত্রীকে কটু কথা বলেন বলে অভিযোগ করা হয়। এরপর জাকিরের স্ত্রী বাপের বাড়ি চলে যান। এ নিয়ে জাকির ও এরশাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার সন্ধ্যায় এরশাদ বাড়ি থেকে কিছুটা দূরে ফকির বাগান বাজারের পাশে রাস্তার ধারে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাকির সেখানে গিয়ে পেছন দিক থেকে গাছি দা দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি তাজুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ