যশোরে ‘বন্দুকযুদ্ধে’ তরুণ নিহত

যশোর প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৫১আপডেট : ৩১ মে ২০২০, ১৯:৫৪

বন্দুকযুদ্ধ যশোরের মণিরামপুর উপজেলার রামপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল হোসেন শাওন (২২) নামে এক তরুণ নিহত হয়েছে। শনিবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, শাওন একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, র‌্যাবের একটি টিম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে টহলে ছিল। রাতে তারা রামপুর গ্রামে মাদক বেচাকেনার খবর পায়। অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাব সদস্যরাও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা গেছে। সে অভয়নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম