কালিয়ায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু করোনা উপসর্গে

নড়াইল প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ২৩:২৭আপডেট : ১২ জুলাই ২০২০, ২৩:২৭

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের কাপড় ব্যবসায়ী প্রদীপ কুমার মণ্ডল (৫৬)। তিনি নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত ভূপাল মণ্ডলের ছেলে।

কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভূগতে থাকা প্রদীপ শনিবার (১১ জুলাই) রাত ১টার দিকে নিজ বাড়িতে মারা যান। রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় স্থানীয় চোরখালী শ্মশানে তার শেষকৃত্য হয়।

করোনা উপসর্গে মৃত্যুর খবর পেয়ে প্রদীপের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুদা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মাসুম বিল্লাহ।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নাজমুল হুদা বলেন, মৃত প্রদীপের বাড়িসহ প্রতিবেশী সমীর মণ্ডলের বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে ওই গ্রামে করোনা আক্রান্ত হয়ে বিশ্বজিত রায় নামে একজন মারা যান।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের