কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার নিচে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৪ জুলাই ২০২০, ০০:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৪৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়ায় পদ্ধার পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়তে শুরু করেছে। বর্তমানে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট ও তার শাখা গড়াই নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১৩ জুলাই) বেলা ২টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউপি এলাকায়  সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। পদ্মার স্রোত  প্রবল বৃদ্ধি পাওয়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে এ অঞ্চলের মানুষের।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান, পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। সোমবার সেখানে পানি প্রবাহের মাত্রা ছিল ১২ দশমিক ২৩ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পানির প্রবাহ বেড়েছে ২৫ সেন্টিমিটার।

তিনি আরও জানান, পদ্মার শাখা গড়াই নদী পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সোমবার এ নদী পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ছিল ১০ দশমিক ৭৬ সেন্টিমিটার। এখানে গত ২৪ ঘণ্টায় পানির প্রবাহ বেড়েছে ২০ সেন্টিমিটার। 

পাউবো কর্মকর্তা পীযুষ কৃষ্ণ কুন্ডু বলেন, পদ্মা ও গড়াই নদীর পানি এখনও বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তেমন ভয়ের কারণ নেই। নদী এলাকায় নজরদারি করা হচ্ছে। এছাড়াও যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেসব স্থানে কাজ করা হচ্ছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম