হয় না জামাত, ঈদগাহগুলো যেন মশার প্রজনন স্থল

খুলনা প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ০৯:৪৪আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৯:৪৪

ঈদগাহ ময়দান

করোনার কারণে কোনও ঈদগাহে এবার ঈদুল ফিরত ও আজহার জামাত হয়নি। ঈদের জামাত না থাকায় ঈদগাহ ময়দানগুলো অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। কোনও কোনও ঈদগাহে ঘাস, লতাপাতা আর ঝোপঝাড়ে ভরে আছে। কোনও কোনও ময়দান ব্যবসায়ীদের দখলে আছে। 

ফুলবাড়িগেট মশিয়ালী এলাকার গোলাম রব্বানি বলেন, জামাত খোলা স্থানে না করতে পারার কারণে মশিয়ালী ঈদগাহ ময়দান পরিষ্কার করা হয়নি। ফলে এখানের বিশাল ক্ষেত্র ঘাসে ভরে আছে।

স্থানীয় রেজোয়ান আহমেদ বলেন, ঈদগাহ ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে সেখানে পানি জমে মশা প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে।

ঈদগাহ ময়দান

দৌলতপুরের আজগর হোসেন বলেন, দৌলতপুরের ৫/৬টি ঈদগাহ ময়দান অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এখানের আঞ্জুমান ঈদগাহ ময়দান হোটেল ব্যবসায়ী ও সাইকেল ব্যবসায়ীদের দখলে রয়েছে। যারা আগে ফুটপথে থাকতো। কেসিসি উচ্ছেদ করার পর তারা এখন এই ঈদগাহ ময়দান দখলে নিয়েছে। 

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ইন্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, কেসিসি পরিচালিত ৩ ঈদগাহ ময়দান পরিচ্ছন্ন আছে। এছাড়া কেসিসি এলাকায় আরও ঈদগাহ ময়দান রয়েছে। ঈদ জামাত আয়োজন না থাকায় সেগুলো অযত্নে রয়েছে।

কেসিসির কনজারভেশন বিভাগের প্রধান আব্দুল আজিজ বলেন, সিটি করপোরেশনে মশার তেল পর্যাপ্ত মজুদ রয়েছে। নগরীকে মশা মুক্ত করতে ড্রেন, জলাশয়ে লার্ভিসাইড ও কলো তেল নিয়মিত স্প্রে করা হচ্ছে। অপরিচ্ছন্ন থাকা ঈদগাহ ময়দান গুলোতে ঈদের পর লার্ভিসাইড ও কালো তেল স্প্রে করা হবে।     

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’