সংস্কার না হওয়ায় রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০৯:১৮আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:৫২

রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ
রাস্তার বেহাল দশার প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সাতক্ষীরার তালায় ধানদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলিপুরে রবিবার (৯ আগস্ট) এলাকাবাসী এ কাজ করেন।

প্রতিবাদে অংশগ্রহণকারী স্থানীয় এলাকাবাসী শরিফুল, রশিদ আসাদুল্লাহ ও আল আমিন বলেন, ধানদিয়া ইউনিয়নের মৌলভীবাজার ও নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার হতে আলিপুর রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কাঁচা রাস্তাটি দিয়ে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামের লোকজন নানা ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছে। বর্ষার সময় ভ্যান, অটো ভ্যান, মোটরসাইকেল চলাচল করতে পারে না। রাস্তাটি চলাচলের অনুপযোগী, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা, বাড়ছে জনসাধারণ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগ। বিগত ২০ বছরের মধ্যে একদিন কর্মসূচির লোক দিয়ে কিছু মাটি ফেলেছে।  

রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ
সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল দশা, যার কোনও প্রতিকার নেই বললেই চলে। বর্ষাকাল আসতে না আসতেই পুরোপুরি নর্দমা জমে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তা।
এ বিষয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই রাস্তাসহ আমার ইউনিয়নের অনেক রাস্তার খুবই বাজে অবস্থা। খারাপ রাস্তাগুলোর টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে। তা নাহলে এটা এতদিন ঠিক হয়ে যেতো। তবে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের