যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা: ময়নাতদন্ত সম্পন্ন

যশোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৭:৪৭আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৯:১২

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদফতর। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এ কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করেন।
কমিটির প্রধান করা হয়েছে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মোহাম্মাদ নুরুল বসিরকে। তার সঙ্গে তদন্ত কাজে সহায়তা করবেন উপ-পরিচালক (প্রতিষ্ঠান-২) এসএম মাহমুদুল্লাহ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদফতর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটি গঠনের চিঠি এদিকে, নিহত তিন কিশোরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক সামস নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ আগস্ট) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারপিটের ঘটনায় ৩ বন্দি কিশোর নিহত হয়। এ সময় আহত হয় ১৫ জন। আহতদের পুলিশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
চোখে ব্যান্ডেজ বেঁধে কেন দলীয় কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী?
চোখে ব্যান্ডেজ বেঁধে কেন দলীয় কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী?
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে