৯ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

নিখোঁজ আশিকুর রহমান ৯ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। সন্তানের কোনও খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা। এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হলেও পুলিশ এখনও তার সন্ধান পাননি।
আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সঙ্গে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিনের সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিক। মোরশেদের সঙ্গে যশোর যান। যাওয়ার সময় গাড়িতে ছবি তুলে তারা ফেসবুকেও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত ফোন বন্ধ। মোরশেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোনও বন্ধ।

হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আশিকুরের কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছি।
যাত্রাপথে গাড়িতে আশিকুর রহমানের সেলফিতে মোরশেদ নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ৯ দিন ধরে নিখোঁজ। অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। পুলিশ বিভাগ যেন আমার ছেলেকে দ্রুত খুঁজে বের করে আমার বুকে ফেরত দেয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা চলছে। আশাকরি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারবো।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধ-গলিত লাশ উদ্ধারের পর পরিবারে উৎকন্ঠা নেমে আসে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী