আম্পান বিধ্বস্তদের মানবতার দেয়াল

খুলনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ০৯:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৯:০৩

মানবতার দেয়াল ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় করা হয়েছে ‘মানবতার দেয়াল’। শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  কয়রা সদরের ইউনিয়ন পরিষদের প্রবেশ পথে করা হয়েছে এ ‘মানবতার দেয়াল’। 

মানবতার দেয়াল

কয়রা উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘আমাদের একটি সদিচ্ছাই হয়তো অন্য একজন মানুষের প্রয়োজনের খোরাক হতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনের ব্যবহারের অতিরিক্ত ও অপ্রয়োজনীয়, কিন্তু ব্যবহারযোগ্য অনেক শীতের পোশাক-পরিচ্ছদ নিজগৃহে রয়ে যায়। একটা সময় এই পোশাকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অথচ একটু আন্তরিকতাতেই হয়তো কোনও শীতার্ত মানুষ ব্যবহার করে উপকৃত হতে পারেন। সমাজের বিত্তবান, স্বচ্ছল মানুষের প্রতি মানবিক আবেদন, আপনাদের অব্যবহৃত জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র  এই দেয়ালে রেখে যাবেন। আর অস্বচ্ছল মানুষ এখান থেকে তা নিয়ে চাহিদা মেটাবে।’

মানবতার দেয়াল

কয়রার ওয়াসকুরুনী আহমেদ বলেন, ‘যা প্রয়োজন নেই, তা এখানে রেখে গেলে অসহায় মানুষ এখান থেকে নিতে পারবেন। এ ধারণাকে  সামনে রেখে শীতার্ত/বস্ত্রহীন মানুষের কষ্ট লাঘবে এ বছর মানবতার দেয়ালের কাজ শুরু হয়েছে।’

কয়রার তৌফিক ইসলাম বলেন, মানবতার দেয়াল আইডিয়াটা ভালো হয়েছে। এখন এখানে স্বচ্ছল মানুষে এগিয়ে আসাটা জরুরি। তাহলে অস্বচ্ছলতা মানুষগুলো এ উদ্যোগের সুফল পাবেন। এ কার্যক্রমের সফলতা আসবে।   

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, প্রশ্ন এ্যানির
দেশব্যাপী পুলিশের  অভিযানে ৩৯ হাজার গ্রেফতার
দেশব্যাপী পুলিশের অভিযানে ৩৯ হাজার গ্রেফতার
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা