করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু মেহেরপুরে

মেহেরপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫০

করোনার অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে মেহেরপুরে করোনা রোগী শনাক্তের জন্য আজ  থেকে শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় মেহেরপুরসহ দেশের ১০ জেলায় করোনার অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেনারেল হাসপাতালেও আনুষ্ঠানিকভাবে এই টেস্ট শুরু হয়েছে।

র‌্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে মাত্র ৩০ মিনিটে করোনার ফল পাওয়া যাবে জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল আলম বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৫’শ কিট হাতে পেয়েছি। করোনা উপসর্গ নিয়ে যেসব রোগী হাসপাতালে আসবেন তাদের এই কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে।

তিনি আরও বলেন, এই টেস্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই করোনার ফল পাওয়া যাবে, ফলে পজিটিভ রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসবে।
প্রথম দিনে ৩ জনকে অ্যান্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষা করা হয়। তাদের সবার ফল নেগেটিভ আসে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি