কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ২১:১০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২১:১০

কেয়ারগিভারস ইনস্টিটিউটের উদ্বোধনে মাশরাফি

নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউট অব নড়াইলের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরের আশ্রম রোডে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. বাসীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মানিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. বরকত, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. করিম আলী আবু সিনা ও অধ্যক্ষ ফাতেমা ইসলাম। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা এ সময় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
বক্তারা বলেন, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব নড়াইলে কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। এখান থেকে বিভিন্ন ট্রেডের ৬ মাসের কোর্স সম্পন্ন করা দক্ষ জনশক্তির চাহিদা থাকবে দেশ-বিদেশে। এখানকার কোর্স সম্পন্ন করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার এবং সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের সুযোগ রয়েছে। কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি লাভ করা সম্ভব। সারা বাংলাদেশে কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের ৫০টি শাখার মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান।



/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম