মণিরামপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২২:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:৩৯

যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

গত শনিবার গভীর রাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। 

পারভীনের স্বামী আজিজুর রহমান মালয়েশিয়া প্রবাসী। 

নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, বছর ১৪ আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই বোনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন।  এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে শনিবার রাতে বোনের ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করেছে। পরে তারা প্রচার করে, পারভীন বিষপানে আত্মহত্যা করেছে। 

তিনি দাবি করেন, বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে আমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনি। 

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর দেখা গেছে, হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানতে চাইলে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।

/টিএন/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম