বাগেরহাট পৌরসভায় একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে ৩ কাউন্সিলর

বাগেরহাট প্রতিনিধি  
২১ জানুয়ারি ২০২১, ০২:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:২৯

বাগেরহাট পৌরসভা নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন ৩ কাউন্সিলর প্রার্থী। মঙ্গলবার বিকালে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ কাউন্সিলর পদে ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে একক প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। তারা হলেন ৫ নম্বর ওয়ার্ডে জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকী ও ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন। এই ৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় আগামী ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর তাদের কাউন্সিলর হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই শেষে মেয়র আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান ও বিএনপি’র প্রার্থী মো. সাইদ নিয়াজ হোসেন, ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৮ জন কাউন্সিলরের সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি বাগেরহাট পৌরসভার ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ৩৮ হাজার ২০০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৮ হাজার ৪২১ জন ও মহিলা ভোটার রয়েছে ১৯ হাজার ৭৭৯ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি