শ্রীনগরে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৭:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:১৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের কালীখোলার ভাসানিপাড়া এলাকার আফজাল হোসেনের বাড়ির পাইলিংয়ের জন্য মাটি কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রোবেল (৪৫)। তিন মধ্য হাঁসাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। অপর নিহত শ্রমিক সচিন (৩২)। সে বিরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন দেলুকে (৪৫) গুরুতর অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন ভাসানিপাড়া এলাকায় একটি বাড়ির পাইলিংয়ের মাটি কাটার কাজ করছিলো কয়েকজন শ্রমিক। মাটি কাটতে কাটতে শ্রমিকরা নিচের দিকে যেতে থাকে। এমতাবস্থায় উপরের মাটির বেশ বড় একটি অংশ শ্রমিকদের ওপরে ধসে পরে। মাটিচাপায় দুই জন ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত একজনকে ঢাকা মিটফোর্ডে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের