ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাস-হল খুলে দেওয়ার দাবি

ইবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

শিক্ষার্থীদের কর্মসূচি পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে ও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। এছাড়া ১ মার্চের মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দিয়ে পুনরায় পরীক্ষা চালুর দাবি জানান তারা।

ইবিতে বিক্ষোভ রবিবার (২১ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে আলোচনা করেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। পরে ১১টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল শেষে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বেলা ১১টায় ডায়না চত্বর থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন:
হল খোলার দাবিতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ইবির সব পরীক্ষা স্থগিত, ছাত্র ইউনিয়নের প্রতিবাদ 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী