পুকুর থেকে উদ্ধার হলো প্রাচীন মূর্তি

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ২২:৪৫আপডেট : ০৬ মার্চ ২০২১, ২২:৪৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় একটি মৃত প্রাচীন পুকুর থেকে পুরনো আমলের একটি পিতলের মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে কুমিরা বাবুরপুকুর নামক এলাকার ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটি প্রত্ন নিদর্শন এবং আনুমানিক ৪০০ বছর আগে নির্মিত বলে ধারণা করছেন অনেকে। তবে তাদের দাবির সপক্ষে শক্ত কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। সব পক্ষ মূর্তিটি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঝদের দিয়ে পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছেন। 

স্থানীয়রা জানান, কুমিরা এলাকার স্থানীয় মোল্লা ব্রিকস নামের ইটভাটায় শ্রমিকরা স্কেভেটর দিয়ে মাটি কাটছিলেন। ওই স্থানে ছিল মৃত কাবুর মাটি কাটার সময় ওই মূর্তির ওপর কোদালের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী বিষয়টি জেনে যায় ও সেখানে জড়ো হয়। এসময় সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর রটে যায়। জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয়, পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪০০ গ্রাম। সআনীয়দের অনেকে মূর্তিটি ৪০০ বছরের পুরাতন বলে ধারণা করছেন। এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ দিয়ে পরীক্ষা করানো হবে।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের