ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব হচ্ছে না

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
২৪ মার্চ ২০২১, ২১:৪৭আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৭

কুষ্টিয়াসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার দোলপূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে লালন স্মরণোৎসব-২০২১ উদযাপন হচ্ছে না।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছর অক্টোবর মাসেও একই কারণে সেখানে লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান হয়নি।

লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বড় ধরনের গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং অনেক মানুষ আক্রান্ত।

সম্প্রতি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। আশঙ্কা করা হচ্ছে, যদি বড় ধরনের গণজমায়েত করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ ব্যাপারে ১ মার্চ লালন একাডেমিতে অ্যাডহক কমিটির সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, সরকারি নির্দেশনা, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব এবং দোলপূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসবের মতো বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় আসন্ন লালন স্মরণোৎসব-২০২১ উদ্‌যাপন করা সম্ভব হচ্ছে না। তাই এবারও অনুষ্ঠান হবে না।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম