মসজিদের বারান্দায় ধর্ষণচেষ্টা, ইমামকে পুলিশে দিলো জনতা

যশোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২১:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:০০

যশোরের কেশবপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন (২৪) নামে মসজিদের এক ইমামকে আটক করেছে। গত সোমবার (৫ এপ্রিল) রাতে তাকে স্থানীয়রা পুলিশে দেয়।

এর আগে সন্ধ্যায় ইমরান হোসেন মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ওই ইমামকে আদালতে আনা হয়। এছাড়া শিশুটির জবানবন্দি নিয়েছেন আদালত।

আটক ইমরান হোসেন যশোরের কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মসজিদে ইমরান হোসেন প্রায় চার বছর ইমামতি করেন। পাশাপাশি শিশুদের আরবি পড়ান। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে (৬) থাকতে বলেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটি বাড়িতে গিয়ে মাকে ঘটনা জানালে এলাকাবাসী ইমামকে পাকড়াও করে রাতে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা ওই ইমামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি বলেন, আটক ইমরান হোসেনকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদি হাসান শিশুটির জবানবন্দি গ্রহণ করেছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি