সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিহত

মাগুরা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ০০:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৫:৪৪

অগ্রণী ব্যাংক, মাগুরা এর প্রধান শাখার ব্যবস্থাপক (এজিএম) মো. নজরুল ইসলাম (৫০) মাগুরার ইছাখাদা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা থেকে ঝিনাইদহের নিজ বাড়িতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় আহত হন। পরে রাত ৮টা ১০ মিনিটে তিনি মারা যান। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার পথে অপর একটি মোটরসাইকেল নজরুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

নজরুল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের মো. জোয়াদ আলীর ছেলে। তিনি ঝিনাইদাহ শহরে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুল ইসলামের মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাজার সময় পরে জানিয়ে দেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম